অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরির পাশাপাশি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
রাজধানীর হাতিরপুল, সেগুনবাগিচা, চকবাজার, রামপুরা, উত্তর গোরান ও মালিবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে হাতিরপুল বাজারে মেসার্স আতিক স্টোরকে ৫ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ৩ হাজার টাকা, সেগুনবাগিচায় এনজয় রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, চকবাজারের মধুবন সুইটস্ মিটকে ৩ হাজার টাকা, পশ্চিম রামপুরার পাটোয়ারী স্টোরকে ৫ হাজার টাকা, হাজী আনোয়ার ট্রেডার্সকে ৫ হাজার টাকা, নিউ মেলা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, উত্তর গোরান এলাকার কুমিল্লা সুইটস্ এন্ড বেকারিকে ১০ হাজার টাকা, স্বর্ণা রাইসকে ১০ হাজার টাকা এবং মালিবাগে একটি দোকানকে ৫ হাজার টাকা ও একটি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
