সুন্দরবনে গুলির মুখে ১১ জেলের প্রাণ রক্ষা

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:১৮
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা সুন্দরবনে ফরহাদ ও আলিম বাহিনীর গুলির মুখে ১১ মত্স্যজীবী প্রাণে বেঁচে গেছে। মঙ্গলবার সুন্দরবনের জলঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। ফিরে আসা জেলেদের বরাদ দিয়ে পার্শ্বেখালী গ্রামের মৃত রহিম গাজীর ছেলে আব্দুর রহমান জানান, জেলেরা সুন্দরবনের জলঘাটা নামক স্থানে মাছ ধরার প্রস্তুতিকালে জলদস্যু ফরহাদ ও আলিম বাহিনীর গুলির মুখে পড়ে ১১ জেলে প্রাণে বেঁচে গেছে।