স্পোর্টস রিপোর্টার
জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট চলবে ১৪ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে ক্রিকেটাররা শুধু জিম ও ফিটনেস পরীক্ষা দেবেন। এরপর ২৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাছাই করে চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। আগস্টের মাঝামাঝি সময়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বে মুশফিক বাহিনী। ওয়েস্ট ইন্ডিজ সফরে গেইল-স্যামিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, একটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবেন সাকিব-তামিমরা।
২০ আগস্ট ওয়ানডে খেলা দিয়ে শুরু হচ্ছে সফর।
