পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলার মাসব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় আজ বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ইসলামী সংগীতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ইসলামী ব্যাংক সত্যের জয়গান’ পাওয়ার্ড বাই সেজান ম্যাংগো ড্রিংকস। এ অনুষ্ঠানের প্রথমিক বাছাই পর্বে অংশগ্রহণ করেছে প্রায় ২০ হাজার প্রতিযোগী। অডিশন রাউন্ড, সিলেকশন রাউন্ডসহ নানা ধাপ অতিক্রম করে ৩০ জন প্রতিযোগী মূল পর্বে অংশগ্রহণ করছে। মূল পর্বেও রয়েছে বেশ কয়েকটি ধাপ। এখান থেকে সেরা ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে। জাফর সাদেকের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরকান উল্লাহ হারুনী। অনুষ্ঠানটি পুরোটা রমজান মাসজুড়ে প্রচার হবে
