মহালছড়িতে গুলিতে এক ব্যক্তি নিহত

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:১১
মহালছড়ি উপজেলার সিন্দুকছড়িতে গত বুধবার রাত ১১টায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে জ্যোতিময় চাকমা (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। জ্যোতিময় চাকমা রাতের খাবার শেষে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসী জ্যোতিময় চাকমাকে ঘুম থেকে উঠিয়ে গুলি করে পালিয়ে যায়। সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর সহায়তায় জ্যোতিময় চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। গুইমারা থানার ওসি আবু ইউছুপ মিয়া জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম ও পাহাড়ি এলাকায় হওয়ায় তত্ক্ষণাত্ ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। হত্যার কারণ সম্পর্কে এখনো সঠিক কোন কিছু জানা যায়নি।