আজকের অনুষ্ঠান

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:১৪
জাতীয় মানবাধিকার পরিষদ :সংবাদপত্রের কণ্ঠরোধের অপচেষ্টার প্রতিবাদে মানবাধিকার কর্মী সমাবেশ, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ। ঝলক ফাউন্ডেশন : মাদকমুক্ত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও ড্রাগ ফ্রি বাংলাদেশ নামের বইয়ের মোড়ক উন্মোচন, বিকাল ৪টা, ইস্কাটনের সুইড বাংলাদেশ কনভেনশন সেন্টার। দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ :বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শুভ ওয়াছো (বর্ষাবাস) চীবর দান অনুষ্ঠান, বিকাল ৪টা, রাজউক ভবন মিলনায়তন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট :যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ ও মানববন্ধন, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। বঙ্গবন্ধু একাডেমি:চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট।