যুক্তরাষ্ট্র দলের প্রশংসায় ওবামা

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:৪৭
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখানোর জন্য যুক্তরাষ্ট্র ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। ফুটবল দলের সদস্যদের প্রতি ওবামা বলেন, তোমরা শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফুটবল খেলেই আমাদের গর্বিত করোনি বরং উঁচুমানের খেয়োয়াড় হিসাবে নিজেদের প্রমাণ করে আমাদের গর্বিত করেছো। যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার বেলজিয়ামের সাথে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় । ব্রাজিলে যুক্তরাষ্ট্র দলের কঠিন শক্তিমত্তা জানান দেয়ার জন্য জারগেন ক্লিন্সম্যানসহ দলের সদস্যদের প্রশংসা করেন ওবামা। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ১৫টি গোল বাঁচানোর জন্য গোলরক্ষক টিম হাওয়ার্ডের ভূয়সী প্রশংসা করেন ওবামা। কোয়ার্টার ফাইনালে উঠতে না পারার ব্যাপারে সান্তনা দিয়ে তিনি আরো বলেন, আমি জানি কোয়ার্টার ফাইনালে উঠতে না পারাটা তোমাদের জন্য হতাশাজনক। তবে তোমরা যা করেছো তা খুবই গুরুত্বপূর্ণ। এই পারফরম্যান্স অন্যদের থেকে তোমাদের এগিয়ে রাখবে। অল্প বয়স থেকেই এখানকার শিশুরা ফুটবল খেলছে। যুক্তরাষ্ট্রে ফুটবল ধীরে ধীরে বিস্তৃতি লাভ করছে কিন্তু এবারই তোমরা পুরো দেশের নজর কাড়তে সক্ষম হয়েছো। তোমরা সবাই খুবই ভালো করেছো। তোমাদের সবাইকে অভিনন্দন।