মুক্তিযোদ্ধার জয়

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:৪৭
স্পোর্টস রিপোর্টার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩-১ গোলে বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ৪৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মুক্তিযোদ্ধার এনামুল। ৫০ মিনিটে সমতা ফেরান শেখ রাসেলের মিথুন। এক মিনিটের মধ্যেই গোল করে স্বাগতিক দলটিকে এগিয়ে দেন কিংসলে। ৬৭ মিনিটে সানডের গোলে জয় নিশ্চিত হয় মুক্তিযোদ্ধার।