সিপিবি নেতা সৈয়দ আবু জাফর আহমেদ আর নেই

আপডেট : ২৯ মে ২০১৯, ১০:২০

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আর নেই । মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ঢাকায় ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর খবর জানিয়ে সিপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাফর আহমেদের মরদেহ রাখা হবে সবার শ্রদ্ধা জানানোর জন্য। পরে জন্মস্থান মৌলভীবাজারে নিয়ে সেখানেই সমাহিত করা হবে জাফর আহমেদকে।

আরও পড়ুন: ১৬ আসামির মৃত্যুদণ্ড চেয়ে চার্জশিট চূড়ান্ত

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গণমাধ্যমকে জানান, আবু জাফর আহমেদ অসুস্থ ছিলেন। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। বুধবার সকাল ১০ টার দিকে পুরানা পল্টনের দলীয় অফিসে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ আনা হবে।

প্রসঙ্গত, সৈয়দ আবু জাফর আহমেদ সিপিবির দুই দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ তিনি পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

ইত্তেফাক/এমআরএম