জিয়াউদ্দিন আলমের কথায় প্লে-ব্যাকে কর্ণিয়া
প্রথমবারের মতো একসাথে প্লে-ব্যাক করলেন ‘ক্লোজআপ ওয়ান তারকা কিশোর ও পাওয়ার ভয়েস প্রথম রানার আপ কর্ণিয়া। শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘এক মুঠো স্বপ্ন’ ছবিতে। মঙ্গলবার মগবাজারে আহমেদ হুমায়ুনের রেকর্ডিং স্টুডিওতে গানের রেকর্ডিং অনুষ্ঠিত হয়। ‘এক মুঠো স্বপ্ন’ শিরোনামের গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। উল্লেখ্য মোজাম্মেল হোসেনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শামীমুল ইসলাম শামীম। এ ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন আরজু ও মৌমিতা। ছবির প্রথম লটের শুটিংয়ের জন্য উড়াল দিলেন গতকাল কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন ।
