এবার বিশ্বকাপে স্বচ্ছ একটি খেলা উপহার দিয়েছে মোস্ট ফেভারিট দল আর্জেন্টিনা। অপর দিকে বেলজিয়ামও তাদের কৌশলগত খেলা দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসে গেছে। সেমিফাইনালে কে যাবে এই ভাবিষ্যদ্বাণী করাটা মুশকিল। কারণ আর্জেন্টিনার দুর্বল ডিফেন্সকে যেকোনো সময় ভেঙে দিতে পারে বেলজিয়াম। সেই ভয়টা বরাবরই কাজ করে আর্জেন্টাইনদের মধ্যে। তবে মেসি, ডি মারিয়া আর্জেন্টিনার আক্রমণ ভাগের মূল শক্তি। তাই বলে ডি-ব্রুয়িন ও লুকাকুও কম যাবেনা আক্রমনের দৌড়ে। সব মিলিয়ে টানটান এক উত্তেজনার ম্যাচ অপেক্ষা করছে ফুটবল প্রেমিদের জন্য। এর আগে খুব বেশিবার মুুখোমুখি হয়নি আর্জেন্টিনা-বেলজিয়াম। জয়ের দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে আছে। আর এই ভরসাটা আশার আলো হয়ে জ্বলতে পারে আর্জেন্টিনা সমর্থকদের জন্য।
