গফরগাঁওয়ে দুই অটোরিকশার সংঘর্ষে আহত ৫

আপডেট : ২৯ মে ২০১৯, ১০:৩০

গফরগাঁওয়ে  সিএনজি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছেন।তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কে উপজেলার ভারইল গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, উপজেলার কন্যামন্ডল গ্রামের শাহরিয়ার অন্তর (৪২), ধামাইল গ্রামের মুছা উদ্দিন (৪৭), নিধিয়ার গ্রামের সুমন (২১), জম্মেজয় গ্রামের ফারুক মিয়া (৫৬) ও চারিপাড়া গ্রামের সোহেল (৩২)।

আরও পড়ুন: ভারতে ভেজাল মদ পানে ১০ জনের মৃত্যু

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকা থেকে যাত্রী নিয়ে ভালুকা যাচ্ছিল। এ সময় ভারইল বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইত্তেফাক/এমআরএম