কাহারোলে সহকারী কমিশনার (ভূমি) না থাকায় ভোগান্তি

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৩৮
দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) না থাকায় মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ২০১৩ সালে সহকারী কমিশনার (ভূমি) প্রমোশন পেয়ে বদলিজনিত কারণে চলে যাওয়ার পর এখানে সহকারী কমিশনার (ভূমি) যোগদান করেনি। উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ রবিউল ফয়সাল অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করে আসছেন। এলাকাবাসী অবিলম্বে কাহারোলে সহকারী কমিশনার (ভূমি) নিয়োগদানের জন্য ঊর্ধ্বতন কাছে জোর দাবি জানান।