বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
রমজানের শুরুতেই উপজেলার সর্বত্র শাক-সবজি তরি-তরকারীর দাম অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আকাশচুম্বী হওয়ায় গরীব রোজাদারদের কষ্টের অন্ত নেই। বাজারে বর্তমানে বেগুনের কেজি ৭০/৮০, পটল ৪০/৪২, শসা ৪৫/৫০, উচ্ছে ৪০, কুশি ৪৫, পুঁই শাক ৪০, ভেন্ডি ৪০, কাঁচকলা ৫০, পেঁপে ৬০, কাকরোল ৪০, বরবটি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। রোজার ক’দিন আগেও এসব তরিতরকারী ও শাক-সবজির দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। হঠাত্ করে এ ধরনের দাম বৃদ্ধিতে রোজাদারদের রোজা রাখাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তেল, ডাল, ছোলা, চিনির দাম পূর্বের ন্যায় স্বাভাবিক রয়েছে। টাকা হলেও মাছ মিলছে না। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সবজি ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলে ক্রেতাদের কাছ থেকে অধিক মুনাফা আদায় করছে। এ অবস্থায় রোজাদারদের দুর্বিষহ ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।
