রিয়ালের সাথে চুক্তির বিষয়টি নাকচ করে দিলেন ক্রুস

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৪
ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে জার্মান মিডফিল্ডার টনি ক্রুস স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিসম্পন্নের বিষয়টি নাকচ করে দিয়েছেন। ক্রুসের সাথে রিয়ালের চুক্তি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে কিছু কিছু স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট প্রকাশিত হয়েছে। স্প্যানিশ পত্রিকা মার্কা দাবি করেছে বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডারকে দলে নিতে রিয়াল মাদ্রিদ ২৫ মিলিয়ন ইউরো (৩৪ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করতে যাচ্ছে। কিন্তু ২৪ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার জানিয়েছেন এখনো কোন কিছু নিশ্চিত হয়নি। বিশ্বকাপ শেষ হলে এ ব্যাপারে কোন কিছু জানা যেতে পারে। এখন আমি পুরোপুরি বিশ্বকাপ নিয়েই আছি। বিশ্বকাপ শেষ হলেও এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং তখনই ঘোষণা দেয়া হবে। উল্লে¬খ্য ২০১৫ সালের জুন মাসে বায়ার্নের সাথে ক্রুসের চুক্তি শেষ হবার কথা রয়েছে এবং এখন পর্যন্ত এই চুক্তি নবায়নের কোন কথা শোনা যায়নি।