আজ কিংবদন্তীদের সাথে লর্ডসে নামছেন তামিম

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৫
স্পোর্টস রিপোর্টার ওপেনার তামিম ইকবাল আজ শনিবার লর্ডসের ২০০ বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রীতি ম্যাচে খেলতে কিংবদন্তি ক্রিকেটারদের সাথে মাঠে নামছেন। তিনি ৫০ ওভারের ম্যাচে শচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন এমসিসি একাদশে খেলবেন। তার প্রতিপক্ষ শেন ওয়ার্নের বিশ্ব একাদশ। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্বের কিংবদন্তি ক্রিকেটার নিয়ে এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।