নিউজিল্যান্ডে মসজিদে হামলায় হতাহতদের পরিবারে সব অর্থ দিলেন 'ডিম বালক'

আপডেট : ২৯ মে ২০১৯, ১২:০৯

অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ফাটিয়ে বিশ্বজুড়ে ‘হিরো’ তকমা পান উইল কনোলি। তিনি তার তহবিল জমা পড়া ৭০ হাজার ডলার নিউজিল্যান্ডের চ্যারিটির কাছে হস্তান্তর করেছেন। মঙ্গলবার কনোলি তার ইন্সটাগ্রামে এ তথ্য জানান। খবর এসবিএস নিউজের।   

‘গো ফান্ড মি’র দুটি পেজে কনোলির জন্য তহবিলে জমা পড়ে ৭০ হাজার ডলার। 

কনোলি বলেন, আমার পক্ষে আইনি লড়াই ও আরো ডিম কেনার জন্য অর্থ সংগ্রহ করতে ‘গো ফান্ড মি’ দুইটি তহবিল গঠন করে। কিন্তু আমার আইনি লড়াই করতে হয়নি। তাই আমি এসব অর্থ ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় হতাহতের পরিবারে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। 

১৭ বছর বয়সী কনোলি আরো বলেন, ওইসব টাকা আমার নয় যে আমি রেখে দিব।   

আরো পড়ুন: চীনে রমজানে জোর করে খাওয়ানো হচ্ছে মুসলিমদের  

আমি আশা করি যে এর মাধ্যমে এই ঘটনার শিকার ব্যক্তিদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে, বলেন মি কনোলি। 

ইত্তেফাক/এসআর