ঈদে দূরবীনের নতুন অ্যালবাম

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২০:০৭
এবারের ঈদে দূরবীন এন্টারটেইনমেন্টের ব্যানারেই বাজারে আসছে দূরবীনের নতুন অ্যালবাম। নতুন এই অ্যালবামের নামকরণ ‘দূরবীন :ফোর পয়েন্ট জিরো ওয়ান’। তবে কেন এই ধরনের নামকরণ তা অবশ্যই জানা গেল না। এই ধারাবাহিকতাতেই তারা নিজেদের ব্যান্ড অ্যালবামের নামকরণ করছেন। অ্যালবামে গান লিখেছেন অনুরূপ আইচ, এসআই শহীদ, লতিফুল ইসলাম শিবলীসহ অনেকে। দীর্ঘবিরতি নিয়ে নিজেদের এই দলীয় অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে দলনেতা শহীদ বলেন, ‘এবারের অ্যালবামে নতুন ধরনের সাউন্ড পাবে দর্শকেরা। এর ভেতরে টিভি লাইভে আমি এই অ্যালবামের বেশ ক’টি গানও গেয়েছি। এ সময়ের গীতিকারদের পাশাপাশি এই অ্যালবামে দুটি ফোক গানও থাকছে—একটি দূরবীন শাহের গান, অন্যটি লালন শাহের গান। আরফিন রুমীর নারী কেলেঙ্কারির পর বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় দূরবীন দল। রুমী বহিষ্কারের পর নতুন অ্যালবামে তাই ভোকাল লাইনআপেও পরিবর্তন এসেছে। শহীদ বলেন, ‘আমরা গানটাকে আত্মায় ধারণ করি বলেই এর সাথে সম্পৃক্ত থাকি। মানুষেরা আমাদের ভালোবাসা দেয়। তাই আমাদের চলাফেরা আচরণেও যেন সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারি সেই দোয়াই চাইব আমাদের শ্রোতাদের কাছে।’