‘এই গল্পে ভালোবাসা নেই’ রয়েল খানের পরিচালনায় এই একটি চলচ্চিত্রের কাজ শুরু করেই অভিনেতা ফিরোজ শাহী একাধিক ছবির অফার পেতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে ছোটপর্দায় কাজের পর এবারে আঁটসাঁট বেঁধেই নেমেছেন চলচ্চিত্রে। কিন্তু প্রথম দিকে খরচের হিসাব-নিকাশে অনেকটা হিমশিম খেলেও ছবির কাজ শেষে কমার্শিয়াল ঘরানার ছবি করে ভীষণ তৃপ্ত। ফিরোজ বলেন, ‘ইশারা আমার চলচ্চিত্রের প্রধান নায়িকা। এছাড়া এই ছবিতে আমরা অল্প খরচে বুদ্ধি ও সুযোগ কাজে লাগিয়ে যে অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছি চলচ্চিত্রের মানুষেরাই বলেছেন এই ছবিতে কয়েক কোটি টাকা লগ্নি করা হয়েছে।’
