বিশ্বকাপের পরেই রিলিজ!

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২০:০৮
বিশ্বকাপের এই উন্মাদনার কারণে নতুন ভিডিও তৈরি করেও রিলিজ দিচ্ছেন না। তবে বিশ্বকাপ টুর্নামেন্ট শেষেই আগামী ১৬ জুলাই রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এর মোড়ক খোলা হবে। তার আগেই এই অ্যালবামের ‘বাবুই পাখি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর প্রচার শুরু হবে দেশের টিভি চ্যানেলগুলোতে। এটি নির্মাণ করেছেন তানভীর খান। এ গানের কথা লিখেছেন শাহান কবন্ধ। ‘জানি না কোন মন্তরে’ অ্যালবামে গান রয়েছে ১১টি। এর মধ্যে ১০টি গান ও একটি যন্ত্রসংগীত। শিরোনাম গানটি রাসেল ও’নীলের লেখা। বাপ্পার সুর ও সংগীতে এ অ্যালবামের জন্য আরও গান লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, মাসুম, রানা, জয় শাহরিয়ার, রবিউল ইসলাম জীবন, আবীর আলমগীর। এ ছাড়া প্রয়াত সঞ্জীব চৌধুরীর লেখা গান রয়েছে একটি। এ অ্যালবামে শিল্পী বাপ্পাও একটি গান লিখেছেন। এমনিতে তিনি খুব একটা গান লেখেন না। তার প্রথম লেখা গানের শিরোনাম ‘চাঁদের কণা’। এরপর ‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামে ‘ঘুম আসে না’ গানটি লেখেন। এবার লিখলেন ‘কি করি’। বরাবরের ব্রাজিল ভক্ত বাপ্পা মজুমদার বলেন, ‘রাত জাগার অভ্যেস আমার বরাবরই। তবে আমি এবারে চাইব ঐতিহাসিক ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখার। আমার মনে হয় এই চাওয়া থেকে খুব বেশি দূরে নেই আমরা।’