‘হামশাকাল’ ছবিতে এশা গুপ্তার চরিত্রটি বেশ হাইলাইটেড না হলেও এই ছবিতে তার অভিনয়ের কারণ সাইফ আলী খান। এশা জানান, ‘ছবিটিতে আমি অভিনয়টাকে মুখ্য বিবেচনা করেছি, চরিত্রের গুরুত্ব না। আর বিশেষ একটা কারণ তো সাইফ আলী খান। আমি ছবিটি করে গর্বিত।’
তবে বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে যে ছোট চরিত্র হওয়ার কারণে পরিবারকে এই ছবিটি দেখতে নিষেধ করেছেন এশা। তবে এই খবরের ভিত্তি পুরোপুরি অস্বীকার করেন তিনি। তিনি জানান তার কথাকে বিকৃত করে এই কাজ করা হয়েছে।
