এই প্রথম টেলিভিশন অনুষ্ঠানে জাহিদ হাসানের মুখোমুখি হচ্ছেন তারই অনুসারী অনুজ অভিনেতা মাহফুজ আহমেদ। বাংলাভিশনের জন্য নির্মিত অনুষ্ঠানের নাম ‘হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া’।
‘জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ দুজনকেই একসাথে এক অনুষ্ঠানে এর আগে পাওয়া যায়নি। হুমায়ূন আহমেদ স্যারকে নিয়ে নির্মিত এই অনুষ্ঠানে তারা স্মৃতিচারণ করেছেন স্যারকে নিয়ে’, বললেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। শাওন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারেক আখন্দ।
