বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের সাবেক পরিচালক বিশিষ্ট চারুশিল্পী সুবীর চৌধুরীর মরদেহ গত ৫ জুলাই দুপুরে শ্রদ্ধা জানানোর লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আনা হয়।
প্রয়াত সুবীর চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীবৃন্দ। এছাড়াও সংস্কৃৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত থেকে প্রয়াত সুবীর চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
