প্যাভিলিয়ন
চ্যানেল নাইনে আজ রাত আটটা ৩০ মিনিট প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘প্যাভিলিয়ন’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহামেদ রুমেল এবং অভিনয়ে মাসুদ আলী খান, লায়লা হাসান, তৌকীর আহামেদ, জেনী, মারজুক রাসেল তানজিকা, সোহেল খান, মুনিরা মিঠু, ডা. এজাজ, মিশু সাব্বির, ভাবনা, বিপাশা কবির, সমাপ্তি মাসুক, কবির এহসান, ছবি আরাফাত, শফিক আহামেদ, ইশতিয়াক খান, ফারুক আহামেদ।
দ্য লিটল মাস্টার
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শিশুতোষ দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দ্য লিটল মাস্টার’-এর শেষ পর্ব। সিরাজুল করিমের রচনা ও আবীর খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, সাবেরী আলম, মিতা নূর, তাজিন আহমেদ, আবীর খান ও শিশু অভিনয়শিল্পী ‘ঘেটুপুত্র’ চলচ্চিত্র খ্যাত মামুন, কাশফিম, আলভি, নিলা সহ আরো অনেকে। উল্লেখ্য, নাটকের প্রথম পাঁচটি পর্বে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী মিতা নূর। তার চরিত্রটিকে পরবর্তীতে অভিনয় করছেন তাজিন আহমেদ।
