সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে প্রয়াত শাসক সাদ্দাম হোসেনের জন্মশহর আওজার দখল নিয়েছে ইরাকের সেনাবাহিনী। এর মধ্যদিয়ে দেশের বিশাল অংশ দখল করে নেয়া সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে কৌশলগত বিজয় পেল ইরাকি বাহিনী। হেলিকপ্টার গানশিপ এবং শিয়া মুসলিম স্বেচ্ছাসেবীদের সহায়তায় সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে আওজা গ্রাম পুনর্দখল করে।
