হাসপাতাল চালুর দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:১৪
সাতক্ষীরা প্রতিনিধি ২৫০ শয্যা হাসপাতাল নির্মাণ সম্পন্নসহ চালুর দাবিতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকালে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা। শনিবার বেলা সাড়ে ১০টা থেকে এ অবরোধ শুরু হয়ে সাড়ে এগারটায় শেষ হয়। এসময় দু’পাশে যানবাহনের ভীড় লেগে যায়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান তানভীর, শরীফ আহমেদ, সব্যসাচী, অরিন আক্তার, নজরুল ইসলাম প্রমুখ। তারা বলেন, নির্মাণাধীন ভবন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও অদ্যাবধি তা সম্পন্নসহ চালু হয়নি। কলেজ থেকে প্রায় ৪ কিঃ মিঃ দূরে যেয়ে সদর হাসপাতালে তাদের ব্যবহারিক বিষয়গুলো শিখতে হয়। সেখানেও বিভিন্ন সরঞ্জামাদির অভাবে লেখাপড়ার মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে বিরূপ প্রভাব ফেলবে।