কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুর কাপাসিয়ায় সরকারি জমি থেকে গাছ কেটে নেয়ার ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার জন্য উপজেলার টোক ও রায়েদ ইউয়িন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা হেলালউদ্দিনকে শো-কজ করা হয়েছে। কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের উক্ত শোকজ নোটিস প্রদান করেন। উপজেলা ভূমি কমিশনার মো. যুবায়ের, কাপাসিয়া উপজেলার বড়হর গ্রামের খালেক নেওয়াজের ছেলে কামাল হোসেন বড়হর বাজার সংলগ্ন সরকারি জমি থেকে ৬টি মেহগনি ও অন্যান্য গাছ কেটে ফেলে। গাছ কেটে ফেলার বিষয়ে যথাসময়ে ব্যবস্থা না নেয়া এবং প্রতিবেদন দাখিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে দায়িত্বে অবহেলার কারণে হেলালউদ্দিনকে শোকজ করা হয়েছে।
