টিকেট বিক্রির স্বীকারোক্তি

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৪২
ফিফার সিনিয়র সহসভাপতি হুলিও গ্রন্দোনার ছেলে আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন তিনি এক বন্ধুর কাছে বিশ্বকাপের অনেক টিকিট বিক্রি করেছেন। ব্রাজিল পুলিশ কালো বাজারে টিকেট বিক্রির ব্যাপারে তদন্ত চালানোর কথা জানানোর একদিন পর আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাটির ছেলে হামবারতো গ্রন্দোনা এ স্বীকারোক্তি দেন। এর আগে ব্রাজিলের পুলিশ প্রধান ফ্যাবিও ব্যারুকে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন ফিফার কেউ এ কাজে জড়িত। ব্যারুকে এই ব্যক্তির পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছেন ফিফা কর্মকর্তাটি কোপাকাবানা বিচের এই বিলাসবহুল হোটেলে অবস্থান করছেন। আর্জেন্টাইন টি টিওয়াইসির কাছে বিষয়টি স্বীকার করলেও পুলিশের সন্দেহের মধ্যে থাকা ব্যক্তিটি গ্রন্দোনা জুনিয়র নন বলে জানা গেছে। এরপরও তার স্বীকারোক্তিতে ফিফার কর্মকর্তাদের নৈতিক মান নিয়ে আবারো প্রশ্ন দেখা দিল।