স্পোর্টস ডেস্ক
পেত্রা কেভিতোভা দ্বিতীয়বারের মতো উইম্বলডন টেনিসের মহিলা এককের শিরোপা জিতেছেন। গতকাল লন্ডনের অল ইংল্যান্ড টেনিস ক্লাবে কানাডার ইউজেনি বুচার্ডকে ৬-৩ ও ৬-০ গেমে হারিয়ে এ কৃতিত্ব দেখান চেক প্রজাতন্ত্রের তারকাটি। মাত্র ৫৫ মিনিটে শেষ হয়ে যায় লড়াইটি। এর আগে ২০১১ সালে উইম্বলডন জেতেন তিনি। এদিকে, ফাইনালে হারলেও প্রথম কানাডিয়ান হিসেবে কোনো গ্রান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে খেলার রেকর্ড গড়েছেন ২০ বছর বয়সী বুচার্ড।
ফেদেরার জকোভিচ ফাইনাল আজ
এদিকে সাতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার অষ্টম উইম্বলডন জয়ের লক্ষ্যে আজ রবিবার শীর্ষ বাছাই নোভাক জকোভিচের মোকাবেলা করবেন।
