বিয়ের পরই পুরোহিতের সঙ্গে পালিয়ে গেল নতুন বউ। তাও আবার যেই পুরোহিত ছিলেন তার বিয়ের দায়িত্বে। বিয়ের ১৫ দিনের মাথায় এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। শ্বশুরবাড়িতে সকলেই এই ঘটনা নিয়ে রীতিমতো লজ্জিত।
প্রথমে বাড়ির বউ নিখোঁজ হওয়ার পর থানায় ডায়রি করে তারা। তখনও জানতে পারেননি তাদের বউমা পুরোহিতের সঙ্গেই পালিয়েছেন। সে খবর পরে জানা গেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে ছিল বিয়ের দিন। ধুমধাম করে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিয়ের পর বাপের বাড়িতে আসেন সেই মহিলা। সেখান থেকেই ২৩শে মে পালান তিনি। তবে খালি হাতে বাড়ি ছাড়েননি মহিলা। দেড় লক্ষ টাকার গয়না ও ৩০ হাজার টাকা নিয়ে পালান তিনি।
আরও পড়ুন: নুসরাত হত্যা মামলায় চার্জশিট দাখিল
অন্যদিকে পুরোহিত, বিনীত শর্মারও, খোঁজ পাওয়া যাচ্ছিল না বেশ কয়েকদিন। তার বাড়ি থেকেও থানায় জানানো হয়। ৩ সন্তান রয়েছে তার।
ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায়। পরে জানা যায় যে গত ২ বছর ধরেই এদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
ইত্তেফাক/বিএএফ
