বিশ্বকাপ লড়াই এখন শেষ পর্যায়ে। পুরো এই ফুটবল উত্সবজুড়ে তাই তারকারাও ছিল দুই দলে বিভক্ত। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর হলো এবারের বিশ্বকাপে সুপার ফোরে এসেছে এই দুটি দল। তাই ঐতিহাসিক খেলা দেখার অপেক্ষায় অধিকাংশ বাঙালির মতো তারকারাও। এ দলে ইলিয়াস কাঞ্চন আছেন আর্জেন্টিনার ভক্ত। অন্যদিকে মিশা সওদাগর ব্রাজিল সাপোর্টার। কিন্তু খেলার এই শেষ পর্যায়ে তাদের দুজনার কণ্ঠেই বাজছে একই সুর। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যাই হোক বাঙালির ফুটবল বিশ্বকাপ আনন্দ এবারে শেষ পর্যন্ত টিকে থাকছে, এটাই বড় কথা।’ অন্যদিকে মিশা সওদাগর বলেন, ‘এবারের বিশ্বকাপে আমি চাইব সেমিতে হয় ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই জিতুক বা দুই দলই হারুক। কারণ একমাত্র তাতেই দুই দলের মুখোমুখি দেখার বিরাট সৌভাগ্য জুটবে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী খেলায়।’
