রাঁধুনী রমজানে সুস্বাদে, সুস্বাস্থ্যে

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২০:২৬
বিভিন্ন পেশায় সফল নারীদের পছন্দের রেসিপি ও সাফল্যের গল্প নিয়ে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে রমজানের বিশেষ অনুষ্ঠান ‘রাঁধুনী রমজানে সুস্বাদে, সুস্বাস্থ্যে’। অভিনেত্রী অপর্ণার উপস্থাপনায় ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকাল ৪টা ২ মিনিটে। প্রতি পর্বে একজন সফল নারী তার প্রিয় রেসিপি তৈরি করে দেখান। সেই সাথে তুলে ধরেন তার সাফল্যের পেছনের গল্প। আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন ব্যারিস্টার তুরিন আফরোজ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা।