ওপার বাংলার প্রখ্যাত সংগীত শিল্পী হৈমন্তী শুক্লার সাথে গাইলেন এপার বাংলার সংগীত শিল্পী তানিয়া সুলতানা। রবীন্দ্রসংগীত ‘সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে’ শীর্ষক গানে একসাথে কণ্ঠ দিলেন দুজন।
সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক গোলাম সারোয়ার। কোলকাতার এইচএমভি রেকডিং স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।
এ প্রসঙ্গে শিল্পী তানিয়া বলেন, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্য যে হৈমন্তী শুক্লার মতো একজন গুণী শিল্পীর সাথে গান গাইতে পেরেছি। প্রথমে অনেক ভয় পেয়েছি। পরে অবশ্য স্বাভাবিক হয়ে গেছি।
আরও পড়ুন: অনুশীলনে ইনজুরিতে নেইমার
সংগীত পরিচালক গোলাম সারোয়ার বলেন, হৈমন্তী শুক্লার কণ্ঠ অনন্য। দুই বাংলার অন্যতম জনপ্রিয় এই শিল্পীর সাথে অনেক যতœ করে গান গেয়েছে তানিয়া। ভবিষ্যতে সে আরো এগিয়ে যেতে পারবে।
গানটি প্রকাশনা কোম্পানি সিডি চয়েস থেকে প্রকাশ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
