রমজানে সবজির মূল্য স্থিতিশীল রাখতে এফবিসিসিআই-এর উদ্যোগ

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২০:৪২
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বিশেষত বেগুনের মূল্য স্থিতিশীল রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সংগঠনটি বিভিন্ন জেলা শহর এবং বিভিন্ন আমদানিকারকদের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে বেগুন আমদানির ব্যবস্থা করছে। গতকাল রবিবার এফবিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানিকৃত বেগুন বাজারে আসার পর দু’একদিনের মধ্যে বাজারে বেগুনের মূল্য স্থিতিশীল হবে। এর আগে গত বছরও কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে এফবিসিসিআই জরুরি ভিত্তিতে ভারত থেকে মরিচ আমদানি করেছিল। এতে মরিচের বাজার মূল্যে স্থিতিশীলতা এসেছিল।