নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ তিন গুণীজনকে সম্মাননা প্রদান করেছে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব। মঙ্গলবার (২৮মে) সন্ধ্যায় স্থানীয় ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া। উপজেলা প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আ.ক.ম বজলুর রহমান তুলিপের সভাপতিত্বে ও সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, কেন্দ্রীয় সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ভজন দাস প্রমুখ।
আরও পড়ুন: পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। শেষে ইফতার অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/অনি
