‘ব্রাজিলকে হারাবে জার্মানি’

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:১৪
জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথুজের বিশ্বাস, বিশ্বকাপের সেমিফাইনালে তার দেশ স্বাগতিক ব্রাজিলকে হারাতে সক্ষম হবে। গত শুক্রবার শেষ আটের লড়াইয়ে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে জার্মানি। একইদিনে কলম্বিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতে জার্মানির প্রতিপক্ষ হয় ব্রাজিল। ম্যাথুজ মনে করছেন, কোচ লুই ফিলিপ স্কলারির শিষ্যরা এখনো মাঠে তাদের দ্যুতি ঠিকমতো ছড়াতে পারেনি। তাই তার দেশ জার্মানি ফাইনালে খেলবে। এ ব্যাপারে তার যুক্তি, ‘ব্রাজিল এখন পর্যন্ত কেবল কলম্বিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে ভাল খেলেছে। হতে পারে ব্রাজিলে বিশ্বকাপ জ্বর ছাড়া আমি অন্য কিছু এখনো দেখিনি। আমি একজন দেশপ্রেমিক। সুতরাং স্বল্প ব্যবধানে হলেও জার্মানি জিতবে, এমনটাই আমার বিশ্বাস।’ রেকর্ড ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ম্যাথুজ জানান, নেইমারকে ছাড়া ব্রাজিলের পক্ষে সামনে এগোনো কঠিন হবে।