দেবশ্রীর অভিমান

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:০৪
খুব দুঃখ পেয়েছেন দেবশ্রী রায়। রানী মুখোপাধ্যায়ের বিয়ে হল অথচ ফুপু দেবশ্রীকে সেভাবে জানানোই হলো না—এই কষ্টটা তিনি মন থেকে মানতে পারছেন না। মাত্র কিছুদিন আগে এই আক্ষেপের গল্প বলছিলেন দেবশ্রী। তবে রানী তার বিয়ের খবরটি নিজের আত্মীয়কে (ফুপু) জানাননি বলে একাধিক ইন্টারভিউতে বলেছেন। একইসাথে আদিত্য চোপড়ার সাথে রানীর বিয়ের পর ঘরোয়াভাবে নিমন্ত্রণও এখনও নাকি জানাননি রানী। বিয়ের পর এভাবে ঘরের মানুষ এতটা পর হয়ে যাবেন এটা ভাবতেই পারেননি। কিছুদিন আগে এক টিভি ইন্টারভিউতে এ প্রসঙ্গে বলতে গিয়েই দেবশ্রী বলেন, ‘আরে তোর মতো আমাকেও তো মানুষজন চেনে। অটোগ্রাফ নিতে আসে। আমাকেও তো এর জবাব দিতে হয়!’