আজ নেইমারের জন্যই জয় আনবে ব্রাজিল

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:০৪
আজ ব্রাজিল-জার্মানি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। বিশ্বকাপ নিয়ে এই উন্মাদনায় তাই তারকারাও তাদের বিভিন্ন কাজে নিজেদের সম্পৃক্ততা প্রকাশ করছেন। তবে কলম্বিয়ার সাথে কোয়ার্টার ফাইনালে নেইমারের আঘাত পাওয়া নিয়ে বিশ্ববাসীর মতো দেশি-বিদেশি তারকারাও মনক্ষুণ্ন। ফেসবুক টুইটারে জানিয়েছেন সমবেদনা। তেমনই কয়েকজনের মন্তব্য আসিফ আকবর :এটা খুবই দুঃখজনক ঘটনা। নেইমার এই বিশ্বকাপের প্রধান পোস্টার। তার এই ইনজুরি সবাইকে ভোগাবে। তবে ব্রাজিল যেহেতু টিম খেলা খেলে, তাই বিশ্বকাপটি তাদের ঘরেই উঠবে। মৌসুমী :মনটাই ভেঙে গেছে। নেইমার নেই, টি সিলভা নেই। আর এই কষ্টগুলোই ওদের ভেতরে আজ শক্তি হয়ে ধরা দিক। বিজরী বরকতউল্লাহ :নেইমারকে তো মিস করবই। তবে জার্মানির সাথে আমি ব্রাজিলকেই এগিয়ে রাখব। ওমর সানী :নেইমারের ভিডিওটা দেখে আমার নিজের চোখের পানি আটকে রাখতে পারিনি। অমিতাভ বচ্চন :ভেবেছি ব্রাজিলকে ফাইনালে দেখব। নেইমারকে দেখব মাঠে। সে কারণেই ফাইনালে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। নেইমারের ঘটনা খুবই দুঃখজনক। প্রিয়াংকা চোপড়া :নেইমার ফাইনালে খেলবেই। মিশা সওদাগর :নেইমারের অসুস্থ অবস্থায় এবারের বিশ্বকাপ লড়াইয়ে এতদূর নিয়ে আসার পর জয়টা না পেলে ওর খুবই কষ্ট হবে। আমি জয় ছাড়া কোনো বিকল্প দেখছি না। শাকিরা :নেইমারের বিশ্বকাপ এটি। তাই শেষ দুই ম্যাচ না খেললেও এই কাপটি ওরই প্রাপ্য। অপু বিশ্বাস :নেইমারে জন্যই খেলা দেখতাম। ওর মাঠে থাকাটা জরুরি ছিল। ওই ফাউলকারীকে কেন ফিফা শাস্তি দেবে না, আমি বুঝতে পারলাম না।