একসাথে গাইলেন দুই ভাইবোন

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:০৬
এটা হয়তো অনেকেরই অজানা যে গায়িকা এলিটা করিম ও শূন্য ব্যান্ডের গায়ক এমিল সম্পর্কে ভাইবোন। তারা এবার একটি দ্বৈত গান গাইলেন। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে এ থিম সংয়ের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। ‘তারুণ্যের বিনিয়োগ আগামীর সম্পদ’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। গানটি নিয়ে তৈরি হয়েছে একটি ভিডিও। রাজধানী ও এর বাইরের বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিওর চিত্রায়ণ হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন ইফতেখার মুনিম। গানটি প্রসঙ্গে এলিটা বলেন, ‘এমিল তো আমার মাত্র ১৩ মাসের ছোট। আমরা দুজন পিঠাপিঠি। ও তো এখন খুব ভাল করেছে। এর আগে দুয়েকটি গান একসাথে করেছি। তবে ভিডিওর কাজ এই প্রথম।’