রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার সভাপতিত্বে ভর্তি কার্যক্রম বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদে মোট ৫০০ আসন সংখ্যা রয়েছে। কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫।
