অধিনায়ক ডেভিড লুইজ

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২২:০৪
আগের দুই ম্যাচেই তিনি গোল করেছেন। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলিয়ান রক্ষণভাগের এই খেলোয়াড়ের দায়িত্ব আরও খানিকটা বাড়ছে। তার হাতেই উঠতে যাচ্ছে অধিনায়কের আর্মব্যান্ড। দুটি হলুদ কার্ডের কারণে স্ট্যাডিও মিনেইরোতে সেমিফাইনালে খেলতে পারবেন না থিয়াগো সিলভা। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন লুইজ। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে নিজেকে প্রস্তুত বলেই ঘোষণা করেছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের এই তারকা খেলোয়াড়, ‘আমি প্রস্তুত। আমি দলের সহ অধিনায়ক, তাই আমার পক্ষে অন্য কারও চেয়ে দলের নেতৃত্ব দেয়া সহজ হবে। আর দলের সবাই এখন বিশ্বকাপ জয় করতে উদ্বুদ্ধ। আশা করি কাজটা আমার পক্ষে খুব একটা কঠিন হবে না।’