সৈয়দপুর ক্লাস্টার উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের আড়াই কোটি টাকা প্রদান

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২০:০১
নীলফামারী, সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস ক্লাষ্টারের এসএমই উদ্যোক্তাদের জন্য আরো ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করা হলো। এই টাকা সৈয়দপুরের প্রায় ৩০০ এসএমই উদ্যোক্তা মাত্র ৯ শতাংশ সুদে এবং জমানত বিহীন পদ্ধতিতে পাবেন। একজন উদ্যোক্তা ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ পর্যন্ত টাকা পাবেন। ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় সৈয়দপুর ঝুটগার্মেন্ট ক্লাস্টার উদ্যোক্তাদেও মাঝে সিঙ্গেল ডিজিট সুদে অর্থায়ন কর্মসূচীর প্রথম পর্যায় সফলভাবে সমাপ্ত হওয়ার পর দ্বিতীয় পর্যায় শুরু হলো। এবারএই আড়াই কোটি টাকা প্রদান বিষয়ে এসএমই ফাউন্ডেশন এবং এনসিসি ব্যাংকের সাথে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার ঢাকায় এসএমই ফাউন্ডেশন কার্যালয়ে এনসিসি ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর করেন ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম এবং এনসিসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাসহ সৈয়দপুর ঝুট গার্মেন্টস ক্লাস্টারের সাথে সংশ্লিষ্ট দুটি এসোসিয়েশনের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি