প্রতিবছরই ঈদে ব্যয়বহুল নাটক নির্মাণের রেকর্ড গড়েন রবিন খান। এ বছরেও এর ব্যতিক্রম নেই। এবারের ঈদে একাধিক তারকাদের নিয়ে তৈরি করছেন ঈদের বিশেষ টেলিফিল্ম ‘সার্টিফিকেট বাড়ি’। রবিন খানের রচনা ও পরিচালনায় এই নাটকের প্রধান চরিত্রে কাজ করেছেন চঞ্চল চৌধুরী ও হাসিন। এছাড়াও প্রায় এক ডজন শিল্পীদের নিয়ে তৈরি করছেন এই টেলিফিল্ম।
ঈদের এই নতুন টেলিফিল্ম প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বছরে ঈদ উপলক্ষেই বিশেষ এই কাজটি করি। নাটকের গল্প একেবারে ভিন্ন প্লটের। গত কয়েক মাস আগেই স্ক্রিপ্টটি রেডি করি। এরই ভেতরে শুটিংয়ের কাজ শেষ করেছি।’
নাটকটি প্রসঙ্গে হাসিন বলেন, ‘রবিন ভাই বছরে খুব বেছে বেছে নাটক নির্মাণ করেন। সেক্ষেত্রে এই নাটকটির গল্প দারুণ মজার। আমি মনে করি ঈদের অন্যতম নাটকের একটি হবে এটি।’
এছাড়া এখনকার নাটকে দর্শক হারাচ্ছে এই অভিযোগে নির্মাতা বলেন, ‘কোয়ালিটি প্রোডাকশন করলে তার দর্শক অবশ্যই থাকবে।’
খুব শিগগিরই রবিন খান চলচ্চিত্র নির্মাণ করবেন বলে জানান।
