আবারও টার্গেটে আইরিণ !

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২০:৩৬
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন এখন চলচ্চিত্রেই বেশি সময় দিচ্ছেন। যে কারণে টিভি নাটকে তাকে খুব বেশি দেখা যায় না। মিলন এবারই প্রথম চলচ্চিত্রের নবাগত নায়িকা আইরিনের সঙ্গে একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন। এদিকে পরিচালক-নায়িকার ভেতরেও যেন জুটি গড়ে উঠেছে এই ছবির ভেতরেই। নয়তো নির্মাতা সাইফ চন্দন তার প্রথম ছবির ফলাফল না পেয়েই পরের ছবির জন্যও আইরিনকে নিলেন। তাই এ যেন নির্মাতার টার্গেটে নায়িকা। দেবাশীষ বিশ্বাসের ফ্লপ ছবি ‘ভালোবাসা জিন্দাবাদ’-এর পর চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ দিয়েই নতুন ভরসা খুঁজছিলেন আইরিন। তবে সেই ভরসা খোঁজার বেলাতেই নতুন ছবির ঘোষণা দিলেন নির্মাতা। পরিচালক সাইফ চন্দন জানান, চলতি মাসের মাঝামাঝি সময়েই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এখন দেখা যাক, নতুন ছবিগুলোর মাধ্যমে আইরিনের ক্যারিয়ার টার্গেট কতটা পূরণ হয়।