‘অ’-এর গল্পে

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২০:৪১
অংশীদারী ব্যবসার বিরোধের জের ধরে খুন হলো সাইফুল, দেখবেন আজকের ‘অ’-এর গল্পে। অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। শামীম শাহেদের উপস্থাপনায় ‘অ-এর গল্প’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এই পর্বটিতে অভিনয় করেছেন দীপক সুমন, সুমনা সোমা, মাসুম বাশার প্র্রমুখ। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ০৫ মিনিটে।