দেড় শ’টি মরিচ খেলেন মোশাররফ করিম!

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২০:৪২
ঈদের নাটকের শুটিং করতে গিয়ে দেড় শ’টি মরিচ খেলেন মোশাররফ করিম। নাটকের নাম ‘সেই রকম ঝালখোর’। আশরাফুল চঞ্চলের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়। নাটকে মোশাররফ করিমের সাথে অভিনয় করেছেন ভাবনা। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘গত ঈদে ‘সেই রকম চা-খোর’ নাটকে মোশাররফ করিমকে কয়েক শ’ কাপ চা খেতে হয়েছিল, এবার তিনি খেলেন মরিচ। আশা করি, গত ঈদের ‘সেই রকম চা-খোর’ নাটকের মতো এবার দর্শক ‘সেই রকম ঝালখোর’ নাটকটি পছন্দ করবে।’