সিলিন্ডার বিস্ফোরণে ১১ ঘর ভস্মীভূত

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:১০
রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে আশ-পাশের ১১টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। উপজেলার সাউদেখিল ভুঁইয়া বাড়ি থেকে গত সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনার সূত্রপাত হয়। ইফতার সামগ্রী তৈরির সময় ভুঁইয়া বাড়ির আনোয়ার হোসেনের রান্নাঘরে এ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ আগুন ছড়িয়ে পড়ে পাশের প্রতিবন্ধী দেলোয়ার হোসেন, প্রবাসী আবুল কালাম, সিএনজি চালক আবুল কাসেম ও বিধবা নাজমা বেগমের বসতঘর ও রান্নাঘরে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উপস্থিত হয়ে দীর্ঘ ২ ঘণ্টা পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ১১টি ঘর মালামালসহ ভস্মীভূত হয়।