শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী বহনকারী ট্রলি থেকে পড়ে রবিবার রাতে মারা গেছে হালিমা বেগম (৮৫) ।
তিনি বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল গ্রামের হাসেম হাওলাদারের স্ত্রী। রাতে হাসপাতালে সিটি স্ক্যান শেষে মহিলা মেডিসিন বিভাগের প্রবেশ করানোর সময় ট্রলি থেকে পড়ে তার মৃত্যু হয়। হাসপাতালের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আয়া সেলিনা বেগম ট্রলিতে করে তাকে নিয়ে যাচ্ছিল।
