গত ছয় দিনের টানা প্রবল বর্ষণে গলাচিপা উপজেলার বাড়ি-ঘর,ফসলি জমি প্লাবিত হয়েছে। আমন বীজতলা ৩ থেকে ৪ ফুট পানির নিচে তালিয়ে আছে। এতে আমন ধানের বীজতলায় ফেলা ধানের বীজ ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
এদিকে জলাবদ্ধতার ফলে অনেক গ্রামের বাড়িঘর পানির নিচে রয়েছে। এসব গ্রামের লোকজন হয়ে পড়েছে পানিবন্দী। অনেক পুকুরের মাছ ভেসে গেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ ভেঙ্গে উপজেলার গ্রামর্দন, বালির হাওলা, তুলাতলী, বাঁশতলা গ্রামের অনেক বাড়ি-ঘর জোয়ারে পানির নিচে তলিয়ে যায় আবার ভাটায় জেগে উঠে।
