নেদারল্যান্ডসের সুযোগ দেখছেন হিডিঙ্ক

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:১৭
ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগে দারুণ এক অনুপ্রেরণা পেল নেদারল্যান্ডস। দেশটির তো বটেই এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা কোচ গাস হিডিঙ্কের কাছ থেকে দারুণ এক শুভেচ্ছা বার্তা পেয়েছে তারা। হিডিঙ্ক মনে করছেন, আজকের ম্যাচে আর্জেন্টিনাকে পরাজিত করার ভালো সুযোগ থাকছে রবিন ফন পার্সির দলের সামনে। তিনি বলেন, ‘দলটি টেকনিক্যাললি অসাধারণ প্রস্তুতি নিয়েছে। এটা ছিল টিম ওয়ার্কের উত্কৃষ্ট উদাহরণ। তিনি বলেন, ‘এই দলটির যোগ্যতা যদি আপনি দেখেন তবে আর্জেন্টিনার বিপক্ষে আমাদের আত্মবিশ্বাসী না হওয়ার কারণ নেই। আমাদের সামর্থ্য আছে তাদের সাথে সমানে সমানে পাল্লা দেয়ার।’ নেদারল্যান্ডস যদি জিততে চায়, সেক্ষেত্রে আরিয়েন রোবেনকে নিতে হবে প্রধান ভূমিকা। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে সেমিফাইনালে তোলা এই কোচ বলেন, ‘অবশ্যই আর্জেন্টিনা দলের লিওনেল মেসি আছেন, যে কিনা একটা ম্যাচে সব সময়ই যে কোন কিছু করতে পারে। কিন্তু আমাদের রয়েছে রোবেন। যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য তারও আছে।’